ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬)। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়।

প্রতিটি একাডেমিক বিভাগ তাদের নিজ নিজ শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন, বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।