ঈদযাত্রায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, বাসের অপেক্ষায় ক্যাম্পাসে ভিড়

ঈদযাত্রায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, বাসের অপেক্ষায় ক্যাম্পাসে ভিড়

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া বাসের আসন সীমিত হওয়ায় তৈরি হয়েছে আসন নেওয়ার প্রতিযোগিতা। শুক্রবার সকালে সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় থেকে দেশের সাতটি বিভাগের উদ্দেশে মোট ৯টি বাস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে বাস ছাড়ার প্রায় ১২ ঘণ্টা আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেছেন অপেক্ষমাণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর থেকেই বিভিন্ন মেস, হল ও বাসা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে লাইনে দাঁড়ান। কেউ কেউ ব্যাগ রেখে আসন ধরে রাখছেন, আবার অনেকে বন্ধুদের সঙ্গে রাত কাটানোর প্রস্তুতিও নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ মিনার, রফিক ভবন ও একাত্তরের গণহত্যা ভাস্কর্য এলাকায় গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বাসের সামনে মাটিতে বসে আড্ডা দিচ্ছেন। কেউ ফোনে সময় কাটাচ্ছেন, আবার কেউ চাদর বিছিয়ে অপেক্ষা করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।