এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের ভর্তি-সহায়তা পাবে ৬,০০০ টাকা

এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের ভর্তি-সহায়তা পাবে ৬,০০০ টাকা

উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ও প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি–সহায়তা প্রদান করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।