ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 'ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬'। এতে অভিভাবক ও দর্শনার্থীরা ফেয়ারে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানতে পেরেছেন।
গতকাল শনিবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকম যৌথভাবে এই অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রবেশাধিকার সবার জন্য উম্মুক্ত ছিল।
































































