ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের ৭টি বৈশিষ্ট্য

ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের ৭টি বৈশিষ্ট্য

সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে স্কুলে ভর্তির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরগুলোর ফলাফল জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটি শিশু প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা যে পরিবেশে সময় কাটায়, সেই পরিবেশ তার মনন গড়ে তুলছে কি না, সেটা নিশ্চিত করাও জরুরি। বিভিন্ন গবেষণালব্ধ তথ্য এবং আন্তর্জাতিক শিক্ষা মানদণ্ড অনুযায়ী আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল বাছাইয়ে ক্ষেত্রে বেশ কিছু উপায় রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, কারিকুলামের প্রয়োগ, কো-কারিকুলার এবং লাইফ স্কিলস, শিক্ষকদের মান ও প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য ও ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন এবং কমিউনিকেশন ও ফিডব্যাক সিস্টেম—এই ৭টি বৈশিষ্ট্য আছে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের।

এই বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। সেজন্য স্কুলে ভর্তির আগে এগুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।