ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি বৃত্তির বিস্তারিত

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি বৃত্তির বিস্তারিত

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি নামের একটি বৃত্তির আবেদন চলছে। এই বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে যাঁরা ওয়ার্ক, অর্গানাইজেশনাল অ্যান্ড পার্সোনেল সাইকোলজিতে (ডব্লিউওপি-পি) উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

দুই বছর মেয়াদি এই স্নাতকোত্তর প্রোগ্রাম ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরিচালিত হয়। এতে টিউশন ফি, মাসিক ভাতা, ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবিমাসহ সম্পূর্ণ আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রোগ্রামটি ইউরোপীয় ইউরোপসি পেশাগত কাঠামোর সঙ্গে সংযুক্ত। ফলে ইউরোপীয় শ্রমবাজারে মনোবিজ্ঞানীদের গ্রহণযোগ্যতা বাড়ে এবং শিক্ষার্থীরা গবেষণাপ্রতিষ্ঠান, এনজিও ও আন্তর্জাতিক করপোরেট খাতে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।