এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। পরীক্ষায় ভালো করার জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হলো। তোমরা মনোযোগসহকারে পড়বে।

আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নামনে কোনো ধরনের পরীক্ষাভীতি আনবে না। প্রথম পরীক্ষাটি হয়ে গেছে, আজ দ্বিতীয় পরীক্ষা। যে বিষয়গুলো কঠিন, সেগুলো বারবার অনুশীলন করে আয়ত্তে আনার চেষ্টা করো।

বোর্ড প্রশ্নের ওপর জোর দাও। বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্ন টেস্ট পেপারে রয়েছে, তা একবার হলেও দেখে নাও। দরকার হলে তা সমাধান করে আয়ত্তে আনো।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।