এসএসসি পরীক্ষা ২০২৬: পরীক্ষা চলাকালে ৩০টি সতর্কতা মেনে চলো

এসএসসি পরীক্ষা ২০২৬: পরীক্ষা চলাকালে ৩০টি সতর্কতা মেনে চলো

এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। বাকি পরীক্ষা নিয়ে তোমাদের মনে মানসিক দুশ্চিন্তাও ঘোরাঘুরি করছে। এ সময়ে তোমরা কোনো রকম দুশ্চিন্তা মনে স্থান দেবে না। তোমরা সারা বছর যা পড়েছ, তা–ই রিভিশন দাও।

পরীক্ষা মানেই মানসিক চাপ। পরীক্ষা মানেই অহেতুক দুশ্চিন্তা! একজন শিক্ষার্থী হিসেবে তুমি সারা বছর কমবেশি পড়াশোনা করেছ। তাই তোমার পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

পরীক্ষার দিনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের কাজগুলো ঠিকভাবে করতে হবে। যা তুমি করবে—১. পরীক্ষার আগের দিন রাতেই প্রবেশপত্র, কলম, স্কেল ও বোর্ড গুছিয়ে রাখবে। ২. পরীক্ষার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। ৩. পরিমিত নাশতা করে নেবে। ৪. হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে রওনা দেবে, যাতে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে পারো।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।