গণিত অনুশীলনের জন্য প্রতিদিন প্রস্তুতি নিন। পরামর্শপ্রিয় পরীক্ষার্থীরা গণিত নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করবে না। তুমি সারা বছর গণিতের যা যা অনুশীলন করেছ, তা থেকেই প্রশ্ন হবে। অনুশীলন জরুরিপ্রতিদিন গণিত অনুশীলনের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নাও। একসঙ্গে কয়েকটি অধ্যায় অনুশীলন করবে না। একটি একটি করে অধ্যায় অনুশীলন করো। প্রয়োজনে সহপাঠী বা বিষয় শিক্ষকদের পরামর্শ নাও। পারোনি বলে ফেলে রাখবে না, চেষ্টা করো।
বহুনির্বাচনি প্রশ্নোত্তরবহুনির্বাচনি প্রশ্নোত্তর শিখনে গুরুত্ব দাও। পরীক্ষায় বহুনির্বাচনি ও সৃজনশীল অংশে আলাদা আলাদাভাবে ৩৩ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হয়। তা ছাড়া বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বৃদ্ধির ক্ষেত্রে বহুনির্বাচনি অংশে পূর্ণ নম্বর পাওয়া জরুরি। কম সময়ে সঠিকভাবে উত্তরগুলো পারার জন্য অধ্যায়ভিত্তিক মৌলিক ধারণাগুলো অনুশীলন করবে।
জেনে নাও বহুনির্বাচনি অংশ কেমন হবে— ‘ক’ বিভাগে (বীজগণিত) ১০ থেকে ১২টি প্রশ্ন থাকবে,— ‘খ’ বিভাগে (জ্যামিতি) ১০ থেকে ১৩টি প্রশ্ন থাকবে,— ‘গ’ বিভাগ (ত্রিকোণমিতি ও পরিমিতি) ও ‘ঘ’ বিভাগ (পরিসংখ্যান) থেকে ৫টি প্রশ্ন থাকবে।
































































