ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান পদত্যাগ

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানতে চাইলে মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রথম আলোকে বলেন, প্রাতিষ্ঠানিক কারণ দেখিয়ে তিনি তিন পৃষ্ঠার পদত্যাগপত্র দিয়েছেন। তবে পদত্যাগপত্রে কী আছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসেবে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর নিয়োগের মেয়াদ ছিল চার বছর। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।