গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আবারো টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আবারো টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ০২আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ০২ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ধারাবাহিকভাবে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংসমূহে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে মর্যাদাপূর্ন অবস্থান ধরে রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ প্রকাশিত হয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থান অর্জন করে আবারও দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে কৃষিতে দেশসেরা হওয়ার গৌরব পুনঃনিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এ র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় (১৯টি সরাসরি ও ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়) তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পরিসরেও তার দৃঢ় অবস্থান তুলে ধরেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।