গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে। ৫টি ফ্যাকাল্টির অধীন ৩১ বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে। কতজন নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৬।
লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি আবশ্যক। সহকারী প্রফেসর বা তদূর্ধ্ব পদের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অগ্রাধিকারযোগ্য।
কার্যকরভাবে পাঠদান করার সক্ষমতা থাকতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে গবেষণার দৃঢ় সম্ভাবনা থাকতে হবে, বিশেষত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে।
































































