কিশোরগঞ্জের ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের সামনে নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।
অবরোধের সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান।
আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় চালুর দুই বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস করার বাধ্যবাধকতা আছে।
































































