পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকে ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজের প্রধান ফটকে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
সংঘর্ষে জড়ানো নেতা–কর্মীদের হাতে লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্রও দেখা যায়। সংঘষে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।
ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরে সভাপতি সজিব হাসান বলেন, কলেজে তাঁদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য তাঁরা কলেজ কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েছেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
































































