প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৪: ৪২ রাজশাহী বিশ্ববিদ্যাল৯য়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এ কার্ড বিতরণ করা হবে। বুধবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির। জানা গেছে, এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত পরিবার বা আত্মীয়-স্বজন এই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন। কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্টও করা যাবে। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (BDT ও USD উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন-সবই এই কার্ডের মাধ্যমে সম্ভব হবে। এছাড়াও, হজ ও ওমরাহ পালনের সময় বিদেশে এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এটি সহায়ক ভূমিকা রাখবে। এ বিষয়ে রাকসু এজিএস এসএম সালমান সাব্বির বলেন, এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ ও বার্ষিক ফিও সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এটি ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির উভয়ই জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার। ৫ আগস্টের আগে তারা একসঙ্গে রাজনীতি করেছে।
শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া দেশের ৬৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট নতুন পদ মিলে ৭৮ হাজারেরও বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষকের এ সংকটের প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়ছে।
































































