ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন স্প্রিং ২০২৬ আয়োজন চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে এ আয়োজনে একাডেমিক অনুসন্ধান ও সৃজনশীল অভিব্যক্তির সমন্বয়ে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রোগ্রামে ছিল শিক্ষার্থীদের নাট্যমঞ্চায়ন, সৃজনশীল কাজের প্রদর্শনী ও পরিবেশনা।
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের ‘কারিকুলাম ইন্টিগ্রেশন’ প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ১৭ এপ্রিল ন্যাশনাল আর্ট গ্যালারির অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্যপরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি–২-এ শিক্ষার্থীদের আলোকচিত্র, মুখোশ, ইনস্টলেশন, চিত্রকর্ম, গ্রাফিক উপস্থাপনা, পারফরম্যান্স আর্টসহ বিভিন্ন কাজ প্রদর্শিত হচ্ছে।
































































