জাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীরা সংহতি জানান

জাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীরা সংহতি জানান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার বিরুদ্ধে আন্দোলনে সংহতি জানানো হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরে সংহতি জানানো হয়েছে। সংহতি সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন। সমাবেশে শিক্ষার্থীরা শালীনতার নাম করে নৈতিক পুলিশিং বন্ধ করা, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, জাবি প্রক্টর রাশিদুল আলমের পদত্যাগ ইত্যাদি দাবি করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রবলভাবে চেষ্টা করছে একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে শক্তভাবে বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসের দাবিসহ ছয় দফা দাবিতে আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মধ্যযুগীয় ঘটনা ঘটেছে এবং প্রশাসন সেখানে নির্বিকার ভূমিকা পালন করেছে। যেখানে তাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, তা না করে তারা সেখানে শিক্ষার্থীদের নিপীড়ন করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।