ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রদলের উদ্যোগে আজ শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে ১০টি বিশেষ বাস দেশের সাতটি বিভাগের উদ্দেশ্যে রওনা দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। গণপরিবহনে বাড়তি ভাড়া ও টিকিট সংকটের ভোগান্তি এড়াতে প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
তবে বাসে আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেককে দাঁড়িয়েও যাত্রা করতে দেখা গেছে।
































































