জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর নির্দেশনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর নির্দেশনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ সশরীর উপস্থিত ও নতুন করে পছন্দক্রমের ফরম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (পঞ্চম ধাপ) ভর্তি ও পছন্দক্রমের ফরম পূরণ কার্যক্রম ১ মে শুরু হবে।

চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৪ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (academic.juniv.edu) মাইগ্রেশন তালিকা ও পঞ্চম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।