জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এই অবরোধ কর্মসূচির মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে এত বড় ঘটনার পরও প্রশাসনের গাছাড়া ভাব তাদের ক্ষুব্ধ করেছে।
































































