জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এ বছর বিশ্ববিদ্যালয়টির ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ২ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। এই পরীক্ষায় মানবিক ইউনিটের জন্য প্রশ্নপত্রের A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারিত হয়েছে।
































































