জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৩১টি বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। ৮৮০টি কলেজে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী (প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত) ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত তাঁর প্রবেশপত্র ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডসহ এসএমএস–এ প্রেরিত নির্বাচিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
































































