জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। রাত ৯টা থেকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU space ATMP space Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত থাকলে তাকে আগামী ৮ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।