জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। অসুস্থতা বা বিদেশে অবস্থানের কারণে প্রার্থী নিজে উপস্থিত হতে না পারলে তাঁর রক্তের সম্পর্কের আত্মীয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
সেবা গ্রহণের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে তা হলো পে-স্লিপ, আবেদনের হার্ড কপি, মূল সনদের ক্ষেত্রে সাময়িক সনদের মূল কপি, সংশোধনের ক্ষেত্রে ভুল ডকুমেন্টের মূল কপি, ডুপ্লিকেট/দ্বি–নকলের ক্ষেত্রে জিডি ও পত্রিকার কাটিং, জাতীয় পরিচয়পত্র ও অনুলিপি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নতুন নির্দেশনা প্রয়োগের মাধ্যমে প্রার্থীদের জন্য সহজলভ্য হবে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের সেবা।
































































