জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। গতকাল সোমবার (৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা শুধু সি, সি প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে সর্বোচ্চ দুটি কোর্সে (পত্রে) পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তাঁরা ২০২৫ সালের পরীক্ষায় শুধু এফ গ্রেডপ্রাপ্ত কোর্সে অংশ নিতে পারবেন।
































































