জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে নতুন করে 'ইংলিশ' কোর্স অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সিলেবাসে প্রথম বর্ষে 'ইংলিশ' এবং দ্বিতীয় বর্ষে 'কমিউনিকেটিভ ইংলিশ' নামে দুটি কোর্স সংযোজন করা হয়েছে, যা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সিলেবাসে 'কম্প্রিহেনসিভ ইংলিশ' নামে ৪ ক্রেডিটের একটি নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
































































