জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬%

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬%

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৫ মে ২০২৬)। ফরম পূরণ চলবে ১৭ মে ২০২৬ পর্যন্ত।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন কীভাবে, সেসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে সংগ্রহ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।