জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লিংকে গিয়ে অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
দ্বিতীয় মেধাতালিকায় জায়গা পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকে, তবে তাকে অবশ্যই আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।
































































