জকসুর মেডিক্যাল ক্যাম্পে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা

জকসুর মেডিক্যাল ক্যাম্পে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসু) উদ্যোগে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ক্যাম্পে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।

মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৩০ জনের মতো চিকিৎসক থাকবেন, তাঁদের মধ্যে কয়েকজন অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকও থাকবেন। মেডিক্যাল ক্যাম্পে ১০টি ফ্রি টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।