কিশোর আলোর কার্নিভ্যালে শিক্ষার্থীদের আনন্দের আলো

কিশোর আলোর কার্নিভ্যালে শিক্ষার্থীদের আনন্দের আলো

কিশোর আলোর সবচেয়ে বড় আনন্দের আয়োজন 'সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৬' শুরু হয়েছে। কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় কিআ কার্নিভ্যাল।

দিনব্যাপী এ জমজমাট আয়োজন চলবে বিকেল ৪টা পর্যন্ত। নিবন্ধন সম্পন্ন করা প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়েছেন। প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবক (বাবা অথবা মা) উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

এবারের আয়োজনে অংশ নিয়েছে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী ও সমসংখ্যক অভিভাবকেরা। এবারের কিআ কার্নিভ্যাল সাজানো হয়েছে তারকা, গুণীজন আর কিশোর আলোর পাঠকদের নিয়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।