সিলেটের কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক মো. আহসান হাবিবের পরিচালনায় ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তানজীর হোসাইন জুয়েল, পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।
উল্লেখ- এবার কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, সাধারণ গ্রেডে ১০১ জন এবং বিশেষ গ্রেডে ১৩০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ সিবগা। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ, তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজ থেকেই আমাদের নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে তৈরি করতে হবে। আর সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরি করতে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর।
































































