মা বলল, 'এই নে তোর টাকা'

মা বলল, 'এই নে তোর টাকা'

আমি হাল ছেড়ে দিয়েছিলাম। ধরেই নিয়েছিলাম আমার আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হবে না! ২০০৫ সালের কথা। এইচএসসি পরীক্ষার পর অন্য সবার মতো আমিও বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার স্বপ্ন দেখি। খুব খারাপ রেজাল্ট হয়নি! এইচএসসিতে মানবিকে 'এ' গ্রেড পেয়েছিলাম। নিম্নবিত্ত ঘরের ছেলে। কোচিং করার সামর্থ্য ছিল না। কিছু টাকা জমানোর আশায় নিজেই টিউশনি করতাম। বাড়িতে ছোট ছোট শিক্ষার্থীকে পড়িয়ে অল্প কিছু টাকা জমিয়েছিলাম। এই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেমে পড়লাম। পরিতাপের বিষয়, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়নি।

আমার বন্ধুরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যেত। আমি চেয়ে চেয়ে দেখতাম! বিধি নিরাশ করেনি। অবশেষে এল খুশির খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ডাক এল। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকায় নিজের নাম দেখে আমার পরিবার যতটা না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছিল!

কারণ একটাই, অনার্সে প্রথম বর্ষের ভর্তির টাকা আসবে কোথা থেকে। এত টাকা একসঙ্গে জোগাড় করার সামর্থ্য আমাদের ছিল না। আশা নিয়ে আত্মীয়স্বজনের দ্বারস্থ হলাম। বিশ্বাস ছিল, আত্মীয়স্বজনের কাছ থেকে কিছু না কিছু পাবই। একে একে সবাই নিরাশ করল। এই প্রথম আত্মীয়স্বজনের আসল রূপ দেখলাম। আমার বাবা ও মায়ের নিকট আত্মীয়দের মধ্যে আমিই প্রথম অধম ব্যক্তি যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।