মাউশির নতুন মহাপরিচালক খান মইনুদ্দিন

মাউশির নতুন মহাপরিচালক খান মইনুদ্দিন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি এত দিন সংস্থাটির পরিচালকের (মাধ্যমিক) দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

মাউশিতে ছয় মাস ধরে নিয়মিত মহাপরিচালক (ডিজি) ছিল না। পদটি নিয়ে দীর্ঘদিন ধরেই একধরনের অস্থিরতা চলে আসছিল।

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১৪ অক্টোবর মাউশির তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।