নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান প্রোগ্রামের নবীনবরণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান প্রোগ্রামের নবীনবরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক আবদুল বাতেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একেবারে নতুন এক একাডেমিক যাত্রার অংশ হতে যাচ্ছ। নৃবিজ্ঞান এমন একটি বিষয়, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানার সুযোগ রয়েছে। নতুন এই যাত্রাকে কৌতূহল ও উৎসাহ নিয়ে গ্রহণ করার আহ্বান জানাই।’

পিএসএস বিভাগের চেয়ারম্যান রিজওয়ান খায়ের বলেন, ‘নৃবিজ্ঞান এমন একটি আকর্ষণীয় বিষয়, যা মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বুঝতে সহায়তা করে। এ বিষয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের পৃথিবী ও এর জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিতে দেখা শিখতে হবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।