অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমির উদ্বোধন অনুষ্ঠানে ইক্কাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হন। প্ল্যাটফর্মটি বাংলাদেশে অমনোযোগী শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। প্ল্যাটফর্মটিতে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ইক্কাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশহুল ইসলাম বলেন, 'শিক্ষা প্ল্যাটফর্মটি তৈরি করতে আমরা বাইরে থেকে কোনো কারিগরি সহায়তা নিইনি। প্রতিষ্ঠানের নিজস্ব সফটওয়্যার নির্মাতারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।'
প্রাথমিকভাবে আইইএলটিএস ও ইংরেজি শেখার কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে বিভিন্ন পেশাদার ও বিজ্ঞানভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইক্কাডেমি কর্তৃপক্ষ।
































































