পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবির আন্দোলন অব্যাহত আছে। এবার পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার প্রায় ৪০০ শিক্ষার্থীর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তাঁরা পরীক্ষায় অংশ না নিয়ে উপাচার্যবিরোধী কর্মসূচিতে অংশ নেন।
একই দাবিতে গতকাল রাতেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম কার্যত অচল হয়ে আছে।
































































