প্রশ্ন ফাঁসের ঘটনা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রশ্ন ফাঁসের ঘটনা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯: ৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯: ৪৬ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে বলে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব, এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সাথে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোন ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেয়া হয়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।

প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হলো। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে আরো দুই শিক্ষার্থী অসুস্থ তাপপ্রবাহের মধ্যে স্কুলে গিয়ে জুনায়েত (৯) এবং সিফাতুল্লাহ সিয়াম নামের আরো দুই শিশু শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে।

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ১৩৫নং উত্তর রণগোপালদী মৌজার চরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র জুনায়েত শনিবার দুপুরে ক্লাস চলাকালীন সময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।