প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২১: ১৭ বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক হলেন তিনি। নতুন এ দায়িত্ব পালনের লক্ষে শাহীনা ফেরদৌসীর চাকরি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অবস্থায় ছিলেন। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। দক্ষ এই কর্মকর্তা পেশাগত জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ করেন।
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পরীক্ষার্থীদের অনুপস্থিতি আরও বেড়েছে। এদিন দেশের ১১টি শিক্ষাবোর্ডের (৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর আগে প্রথম পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল- ২৫ হাজার ৪০৮।
খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হেনস্তার শিকার ঢাবির ৬ সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।
































































