চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর হারিয়ে যাওয়া প্রবেশপত্রসহ অন্যান্য কাগজ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৯টার মতো এক ছেলে হঠাৎ কান্না করতে করতে এসে বলল, “ভাই, আমার এসএসসির প্রবেশপত্রসহ ফাইল বাসে ফেলে এসেছি। সেখানে প্রবেশপত্র ছাড়াও রেজিস্ট্রেশন কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে। শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্তও দেরি করিনি। তল্লাশি শুরু করি বাসে। পুরো টিম কাজ করে। ১৫ মিনিটের মধ্যে পেয়ে যাই ফাইল।
চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার ২১৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৯৭০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১০৯।
পুলিশ যে মানুষের জন্য কাজ করে, এ ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো। ভবিষ্যতে রুটিন দায়িত্বের বাইরে যাতে এমন কাজ করেন পুলিশ সদস্যরা, সে জন্য তাঁদের ডেকে পুরস্কৃত করা হয়েছে।
































































