রাজবাড়ীর বালিয়াকান্দি সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণের সমস্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণের সমস্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের সিঁড়ি ছাড়াই বর্ধিত দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছে। ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের দোতলায় ওঠার ব্যবস্থা না থাকায় প্রায় চার বছর ধরে কার্যত অচল হয়ে পড়ে আছে পুরো দোতলা। বাধ্য হয়ে চারটি ক্লাসের শিক্ষার্থীরা নিচতলায় দুটি ক্লাসে গাদাগাদি করে বসায় পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক সমিতা বিশ্বাস বলেন, কক্ষসংকট দূর করতে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কয়েক দফা বরাদ্দ এনে দোতলা ভবনের কাজ করা হয়। দোতলায় দুটি শ্রেণিকক্ষসহ ছাদ সম্পন্ন হলেও সিঁড়ি না থাকায় সেটা কোনো কাজে আসছে না।

বিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী পাঠদানের জন্য প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক এবং ৬ জন কর্মচারী আছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু রায় বলেন, ২০১৬-১৭ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে ৭ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের পাশে প্রায় চার শতক জমিতে দোতলা একাডেমিক ভবন নির্মাণকাজ শুরু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।