রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবা�রের মতো ডিনস অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। একাডেমিক ফলাফল, গবেষণা ও প্রকাশনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের ১০ শিক্ষার্থী ও ৩ শিক্ষক এ সম্মাননা পান।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। এবার চারটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রানী মণ্ডল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, অর্থনীতি বিভাগের নাফিসা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা, লোকপ্রশাসন বিভাগের মমতাজ ফারজানা, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান।

শিক্ষকদের মধ্যে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরমান হোসেন ‘সেরা প্রবন্ধ’, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আওয়াল হোসেন মোল্যা ‘সেরা গ্রন্থ’ এবং ড. প্রণব কুমার পান্ডে ‘সেরা গবেষক’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।