রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, মানসিক-শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন একই বিভাগের প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে তাঁরা লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানভীরুল ইসলাম, আফতাব ইমন, সজীব রহমান, অলি আহমেদ, রিওয় খান, তাসিবুল ফাহাদ, মাহফুজুল ইসলাম, ফরহাদ রেজা, ২০২১-২২ শিক্ষাবর্ষের নাফিউল ইসলাম এবং প্রথম বর্ষের নোমায়েত ইসলাম। প্রক্টরিয়াল বডির কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে প্রথম বর্ষের ১০ জন শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তাঁরা কয়েকজন শিক্ষার্থী বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা প্রতিনিয়ত হুমকি, ভয়ভীতি, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।