রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই নতুন সহ-উপাচার্যের নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই নতুন সহ-উপাচার্যের নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যধিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এ নিয়োগ দেওয়া হয়।

একই সঙ্গে অপর দুটি প্রজ্ঞাপনে সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি এবং সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।