রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী রোববার। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রক্টরিয়াল বডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১০ মে থেকে শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্লাস রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এদিকে র্যাগিংয়ের বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
































































