রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তালা দেওয়া

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তালা দেওয়া

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্থানীয় সংস্কৃতির অবমাননা, নিয়োগে রাজনৈতিকীকরণসহ চার অভিযোগ এনেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ অথবা উপাচার্যকে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রদল। সংবাদ সম্মেলন শেষ করেই উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।