রোহিঙ্গা শিশুদের শিক্ষার মানোন্নয়নের পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো শরণার্থীশিবিরগুলোর ১ হাজার ১০০-এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক সনদ পেতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে শিক্ষকদের দক্ষতার স্বীকৃতির পাশাপাশি শ্রেণিকক্ষে রোহিঙ্গা শিশুদের শেখার প্রক্রিয়া জোরদার হচ্ছে।
ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ সরকার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সহযোগিতায় এই সনদ প্রদান করা হচ্ছে।
স্বেচ্ছাসেবী শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মসূচি তিন মাসব্যাপী ছিল উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে মোট ১৭৬ ঘণ্টা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
































































