রুয়েটে ভর্তি আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল

রুয়েটে ভর্তি আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং ও পিজিডি কোর্সে ভর্তিতে আবেদন চলছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ও ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট স্টাডিজে (আইইইএস) পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং ও পিজিডি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

প্রোগ্রামে ভর্তির জন্য কয়েকটি শর্তে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ফি হিসেবে ১০০০ টাকা পরিশোধ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।