সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়নের ঘটনা

সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়নের ঘটনা

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি আধুনিকায়ন করেছে। বিকাশের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিদ্যালয়টির লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা বাড়ানো ও উন্নত পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ও সেন্ট যোসেফ উচ্যমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত সংস্কার করা হয়েছে।

এর ফলে একসঙ্গে অর্ধশত শিক্ষার্থী বসে বই পড়তে পারবেন। সদস্য কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বই বাড়িতেও নিতে পারবেন। লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধাসহ উন্নত কনফিগারেশনের কয়েকটি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে। ফলে দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে পড়ার সুযোগ তৈরি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।