সংসদ সদস্য শিক্ষার্থীদের বেঞ্চে বসে পাঠদান শোনেন

সংসদ সদস্য শিক্ষার্থীদের বেঞ্চে বসে পাঠদান শোনেন

সারা দেশের মতো কুমিল্লাতেও শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুমিল্লা জেলা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্যের সময় জানতে চান অনুষ্ঠানের কারণে একই আঙিনায় দিদার মডেল হাইস্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে কি না। তখন শিক্ষকেরা বলেন, শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক আছে। তখনই ঘটে ব্যতিক্রমী এক ঘটনা।

সংসদ সদস্য মনিরুল হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে হঠাৎ ঢুকে পড়েন দিদার মডেল হাইস্কুলের মূল ভবনের নিচতলার একটি শ্রেণিক্ষকে। তখন সেখানে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পাঠদান চলছিল। শ্রেণিকক্ষে শিক্ষক পড়াচ্ছিলেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।