সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল৯য়ের বর্তমান উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে উপাচার্যের অব্যাহতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে।
































































